সংগঠন পরিচিতি
আমরা কারা
বাংলাদেশ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ (বিএসএইচএসপি) বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী দেশ ও প্রবাসের নেতা-কর্মীদের একটি সংগঠন। পূর্বতন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের (এসএইচএসপি) কর্মীদের নিয়ে নতুন উদ্যমে এই সংগঠনের পথচলা।
আমাদের লক্ষ্য
বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া, তৃণমূলের নেতা-কর্মীদের সংগঠিত রাখা এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে দেশে-বিদেশে জনমত গড়ে তোলা।
সাংগঠনিক কাঠামো
কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বিভাগ, জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন দেশে প্রবাসী শাখার মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়।