২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নতুন ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সদস্য পদের জন্য অনলাইনে আবেদন করুন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দেন।

  • ১৯৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন।
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হন এবং জনগণ তাঁকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করে।
  • ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
  • ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন এবং ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন।
  • ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে সপরিবারে শাহাদাত বরণ করেন।

তাঁর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শোষণহীন 'সোনার বাংলা'।