সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয় দেশরত্ন শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সন্তান। তিনি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং 'ডিজিটাল বাংলাদেশ' কর্মসূচির অন্যতম রূপকার।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, অনলাইন সরকারি সেবা, আইসিটি খাতের রপ্তানি এবং তরুণদের প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তরুণ প্রজন্মের কাছে তিনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের প্রতীক।