দেশরত্ন শেখ হাসিনা
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ছাত্রজীবনেই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
রাজনৈতিক জীবন
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সদস্যদের হারানোর পর দীর্ঘ ছয় বছর নির্বাসিত জীবন কাটান।
- ১৯৮১ সালে অনুপস্থিতিতেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং দেশে ফিরে আসেন।
- স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন, একাধিকবার গৃহবন্দি হন।
- ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন; ২০০৯ থেকে টানা দায়িত্ব পালন করে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক মেয়াদের প্রধানমন্ত্রী হন।
- ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা থেকে প্রাণে বেঁচে যান।
উন্নয়ন ও অর্জন
তাঁর নেতৃত্বে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট ও ডিজিটাল বাংলাদেশ তাঁর উন্নয়ন দর্শনের উদাহরণ। তিনি ইউনেস্কো হুপে-বোয়ানি শান্তি পুরস্কার, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, জাতিসংঘের 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' সহ বহু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন।